স্টার্টআপ অর্থায়নের নতুন দিগন্তে যাত্রা শুরু করল বিএসআইসি, নেতৃত্ব দিচ্ছেন ওয়াইজ রহিম
দেশের উদীয়মান প্রযুক্তিভিত্তিক উদ্যোগ বা স্টার্টআপগুলোর জন্য অর্থায়নের পথ প্রশস্ত করতে বিশেষায়িত সংস্থা ‘বাংলাদেশ স্টার্টআপ ইনভেস্টমেন্ট কোম্পানি’ (বিএসআইসি) তার যাত্রা শুরু করেছে।এই প্রতিষ্ঠানটি দেশের ৩৯টি ব্যাংকের সম্মিলিত উদ্যোগে গঠিত হয়েছে, যা স্টার্টআপ ইকোসিস্টেমকে নতুন মাত্রা দেবে।